1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ধর্মপাশায় মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১০৪ বার পঠিত

রবি মিয়া ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা পশ্চিমবাজার মোটরসাইকেল শ্রমিক সমবায় সমিতির তিনবছর মেয়াদে কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১২টা থেকে দুইটা পর্যন্ত সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৪৪জন ভোটারের মধ্যে ৪১জন ভোটার ভোটদানে অংশ নেয়। এতে সভাপতি পদে ঘোড়া প্রতীকে মো.মাতাব মিয়া ২৯ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তাঁর নিকটতম প্রতিদ্বন্দি মোটরসাইকেল প্রতীকে মো.এমরান মিয়া পেয়েছেন ১২ভোট। সহ সভাপতি পদে চেয়ার প্রতীকে আবুল কাশেম পেয়েছেন ২৩ভোট ,তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ছাতা প্রতীকে মাসকু মিয়া পেয়েছেন ১৮ভোট। সাধারণ সম্পাদক পদে উড়োজাহাজ প্রতীকে খোকন মিয়া ২২ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি ট্রাক প্রতীকে মো.তরিকুল পেয়েছেন ১৯ভোট। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মাজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে নূর ইসলাম, সম্মানিত সদস্য পদে কামাল মিয়া, তোফাজ্জল হোসেন ও সত্যরঞ্জন দাস বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এনামুল হক আরিফ এই ফলাফলের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park