1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় ৩ শত ৪৫ বোতল ফেন্সিডিল সহ আটক ২ ,। ট্রাক জব্দ

  • আপডেট সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৩৯ বার পঠিত

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান নীলফামারী জেলা প্রতিনিধি

নীলফামারীর জলঢাকায় ৩ শত ৪৫ বোতল ফেনসিডিল সহ ২জন আটক ও ১টি পাথর বোঝাই ট্রাক জব্দ করেছে থানা পুলিশ।
নীলফামারী জলঢাকা উপজেলাকে মাদক মুক্ত করার লক্ষ্যে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় রবিবার মধ্য রাতে জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে থানার অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডালিয়া রোডস্থ বালাগ্রাম ইউনিয়নের মন্থের ডাঙ্গা নামক স্থানে চেকপোষ্ট বসিয়ে ডালিয়া হতে আসা ০১টি পাথর বোঝাইকৃত রংপুর মেট্রো ট ১১ – ০০৭৪ নাম্বারের ট্রাকে অভিযান চালিয়ে ৩ শত ৪৫ বোতল ফেনসিডিল বহনের সময় ২জনকে আটক ও ট্রাকটি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন লালমনিরহাট জেলার পাঠগ্রাম থানার বাউরা নবীনগর ঝুমুর আলীর বাজার
এলাকার ফারুক হোসেনের পুত্র ট্রাক চালক সোহেল রানা মিঠু,(২৮), একই জেলা, থানা এলাকার হোসেন আলীর পুত্র মোঃ হুমায়ুন কবির জসিম (২৮)।
পরে আটককৃতদের দেখানো মতে ট্রাকের বডির সামনে পাথরের ভিতরে থাকা দুইটি প্রিন্টের কালো খয়েরি ও হালকা গোরাপী রং এর ব্যাগের ভিতর ৩ শত ৪৫ বোতল ফেনসিডিল সহ ২ জন হাতেনাতে আটক ও রংপুর মেট্রো ট ১১ – ০০৭৪ নাম্বারের ট্রাকটি জব্দ করে থানায নিয়ে আসে। যার বর্তমান বাজার মুল্য ৩ লক্ষ টাকা।
থানা সূত্রে জানাযায় আটককৃতদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং- ০১। তারিখ ১/৭/২৪, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৩(গ)/৩৬(১)সারনীর ১৪(গ) ৪১. রুজুু করা হয়।
থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান সুস্থ ও সুন্দর সমাজ গঠন করতে হলে সমাজ থেকে মাদক মুক্ত করতে হবে। তাই জলঢাকাকে মাদক মুক্ত করতে আমাদের অভিযান চলবে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park