1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবি ইবি মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

মো:সাব্বির খান ইবি।

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১ টার দিকে কোটা বহাল রাখার দাবিতে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে কর্মসূচি পালন করেছে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম। এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেজবাহুল ইসলাম, সাধারণ সম্পাদক মো:সাব্বির খান, সহ-সভাপতি আবদিম মুনিব ও মাহমুদুল হাসান সাংগঠনিক সম্পাদক মো:জুয়েল রানা ও মাসুদ রানা, উপ প্রচার সম্পাদক তারিফ মেহমুদ চৌধুরী, উপ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মাইমুনা সুলতানা মীম, এরিনা সুলতানা তারিন, মোছা: হিতুয়ারা খাতুন ও মীম জাহান খুশি প্রমুখ।

উপস্থিত বক্তারা বলেন, ‘আমরা কখনই আমাদের বাবা এবং দাদা-নানা যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তাদের অবদানকে অস্বীকার এবং তাদেরকে অবমাননা ও কটুক্তি মেনে নিব না। যারা পাকিস্তানের দোসর, যাদের শরীরে বইছে রাজাকার, পাকিস্তানদের রক্ত, তারাই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারকে নিয়ে ট্রল করতে পারে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার নিয়ে ট্রল বা মানহানি করার চেষ্টা করলে আমরা আইনানুগ ব্যবস্থা নিব।’

সংগঠনটির সভাপতি মেজবাহুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষে তারা কখনোই সাধারণ শিক্ষার্থী হতে পারেনা।’ সাধারণ শিক্ষার্থীর ব্যানারে একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা কোটার বিপক্ষেই আন্দোলন করছে। মুক্তিযোদ্ধা পরিবার এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্মদের তারা অধিকার থেকে বঞ্চিত রাখতে চায়। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন হবে সকল কোটার বিরুদ্ধে। তারা শুধুই মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। একটি পক্ষের উষ্কানিতে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পায়তারা করছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park