1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ের আটোয়ারীতে ব্রিজের নিচ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪
  • ১১৩ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলায় শাকিল রানা (২৮) নামে এক যুবকের ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩ জুলাই) রাত ১০ টার দিকে আটোয়ারী-বোদা সড়কের পল্লী বিদ্যুৎ এলাকার সুখের পুলের নীচ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত যুবক উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ প্যারিস এলাকার আজিজুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয়রা পুলের নিচে পানিতে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ ভসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করেন । আটোয়ারী থানার অফিসার ইনচার্জ আবু মুসা মিঞা যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন।
যেহেতু নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি সেহেতু কিছু বলা যাচ্ছেনা কীভাবে মারা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। আটোয়ারী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park