1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ৯৫ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আনন্দ মূখর পরিবেশে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব উদযাপন উপলক্ষে ৭ ই জুলাই রোজ রবিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরস্থ স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বর রথ বাড়ীতে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ ও শ্রী শ্রী বাসুদেব বিগ্রহ নিয়ে রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবং জগন্নাথপুর কেন্দ্রীয় মন্দির জগন্নাথপুর জিউর আখড়া থেকে একটি রথযাত্রা শ্রী শ্রী বাসুদেব মন্দিরে যায়। পরে রথযাত্রা উৎসবে সমবেত সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শিশু কিশোর ও বয়োবৃদ্ধ নারী-পুরুষ রথযাত্রায় অংশ গ্রহন করে এর মধ্য দিয়ে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রথযাত্রা উপলক্ষে রথ বাড়ীতে মেলা বসে এবং জগন্নাথ জিউর আখড়ায় মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সুধাংশু শেখর বাচ্চু, জগন্নাথপুর থানার ওসি তদন্ত সুশংকর পাল, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর প্রেসক্লাব এর যুগ্ম সাধারন সম্পাদক সাংবাদিক অমিত দেব, কমিউনিটি নেতা বিভাস দে, আশীষ দে, নিবারন গোপ, অরূপ সরকার প্রদীপ দে ও সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের লোকজন সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park