1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মানিকগঞ্জে ১৫ গুণীজনকে  শিল্পকলা একাডেমির সম্মাননা  প্রদান 

  • আপডেট সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৪০ বার পঠিত
মো.নজরুল ইসলামঃমানিকগঞ্জ(১২-৭-২০২৪)
“সৃজনশীল বাংলাদেশ” মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির লক্ষ্যে শিল্পকলা একাডেমি নিরলসভাবে কাজ করছে।
আজ মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে সকাল থেকে দুপুর পর্যন্ত শিল্পকলা একাডেমি সম্মাননা ২০১৮,১৯ ও ২০ প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সেলিনা সাইয়েদা সুলতানা আক্তার এর সভাপতিত্বে ও আবৃত্তি প্রশিক্ষক শাকিল আহমেদ সনেটের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেহেনা আকতার এর পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন দেশবরেণ্য অভিনেত্রী ও পরিচালক অরুণা বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান, জেলা শিল্পকলা একাডেমির এডহক কমিটির সদস্য এ্যাডভোকেট দীপক কুমার ঘোষ।
এছাড়াও উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত গুণীশিল্পী সাইদুর রহমান বয়াতী, বিশিষ্ট শিশু সংগঠক ও সমাজকর্মী ইকবাল হোসেন কচি প্রমুখ।
সম্মাননা প্রাপ্ত ১৫ জন গুণীজন হলেন কন্ঠসংগীতে বিউটি আচার্য্য,যাত্রাশিল্পে গোকুল ঘোষ,চারুকলায় পরিমল চন্দ্র অধিকারী,নাট্যকলায় কমরেড হরিপদ সূত্রধর, লোকসংস্কৃতিতে সাংবাদিক আবুল বাশার আব্বাসী, কণ্ঠসংগীতে রতন কুমার সাহা,সাংস্কৃতিক সংগঠকে অধ্যাপক আবুল ইসলাম সিকদার,চারুকলায় গোপাল চন্দ্র পাল,যাত্রাশিল্পে তাপস সরকার(গৌর),যন্ত্রসংগীতে তছলিম উদ্দিন,চারুকলায় খুরশিদ আলম আলোক,কণ্ঠসংগীতে রুমানা ইসলাম, যন্ত্রসংগীতে ওস্তাদ গোবিন্দ চন্দ্র রায়,লোকসংস্কৃতিতে মো. হাকিমুদ্দিন এবং
সংগঠন হিসেবে সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) প্রমুখ।
বক্তারা বলেন মানুষের শিল্প সাহিত্য সাংস্কৃতিক চেতনায় সুস্থ ধারার সৃজনশীল বিকাশে সম্মাননা অন্যাতম মাধ্যম। যারা সম্মানিত হলেন তাদের পথ ধরেই নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক সাংস্কৃতিক চর্চা  আরও বিকাশমানসহ প্রগতিশীল সমাজ বিনির্মানের পথ আরও  সুগম হোক এই প্রত্যাশা করি।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park