1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

নড়াইলে পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১২ বার পঠিত

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ রাজু সরদার (৩০) ও মোঃ বায়েজিদ শেখ (২৪) নামের ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ রাজু সরদার নড়াইল জেলার সদর থানার ফেদী গ্রামের মোঃ চান সরদারের ছেলে এবং মোঃ বায়েজিদ শেখ একই গ্রামের মোঃ মোস্তফা কামাল মোস্তাক এর ছেলে।

গত ১১ জুলাই’২৪ রাতে নড়াইল জেলার সদর থানাধীন ৩ নম্বর চন্ডীবরপুর ইউপি এর অন্তর্গত ফেদী গ্রামস্থ আসামি মোঃ বায়েজিদ শেখের বসতবাড়ির পরিত্যক্ত দোচালা টিনের ঘরের মধ্য হতে তাদেরকে আটক করা হয়।

নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই মোঃ মেহেদী হাসান, এএসআই মোঃ মারুফ আহমেদ ও এএসআই সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ রাজু সরদার ও মোঃ বায়েজিদ শেখ দেরকে গ্রেফতার করে।
এ সময় ধৃত আসামীদের নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ২৫০পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
অপরদিকে ১২ জুলাই’২৪ দুপুরের সময় মোঃ রুবেল ভূঁইয়া (২৬) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ রুবেল ভূঁইয়া নড়াইল সদর থানার বোড়ামারা গ্রামের মোঃ সবুর ভুঁইয়ার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাবিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন, এএসআই মোঃ আনিসুজ্জামান ও এএসআই মোঃ মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানার গুপীকান্তপুর জনৈক আকিদুল ইসলামের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর হতে তাকে গ্রেফতার করা হয়। ধৃত আসামির নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park