1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন সিলেটের সিরাজ উদ্দিন শিরুল সহ ৫ কৃতিমান লেখক

  • আপডেট সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ১৪৪ বার পঠিত
সালেহ আহমদ (স‘লিপক):
ছোটদের পত্রিকা কানামাছি’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ জুলাই শনিবার বিকেল ৪টায় ঢাকাস্থ রাবেয়া খাতুন ফাউন্ডেশন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার কৃতিমান লেখকদের হাতে তুলে দেওয়া হবে।
কানামাছি’র এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজ্ঞ বিচারকমণ্ডলীর বিবেচনায় এ বছর কানামাছি আজীবন সম্মাননা পাচ্ছেন খ্যাতিমান শিশুসাহিত্যিক আহমেদ জসিম। এছাড়া কানামাছি শিশুসাহিত্য পুরস্কার ২০২৪ পাচ্ছেন ছড়া-কবিতায় যৌথভাবে মানিক চক্রবর্তী ও সিরাজ উদ্দিন শিরুল, গল্পে যৌথভাবে আলমগীর খোরশেদ ও জাকির হোসেন কামাল এবং ফিচার/গদ্যে পলি রহমান।
প্রতিভা প্রকাশ এর কর্ণধার ও ছোটদের পত্রিকা কানামাছি’র সম্পাদক কবি মঈন মুরসালিন জানান, অনুষ্ঠানে অতিথি হিসেবে কথাসাহিত্যিক মাহফুজুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, শিশুসাহিত্যিক রহীম শাহ, শিশুসাহিত্যিক উৎপলকান্তি বড়ুয়া, বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক শিশুসাহিত্যিক আনজীর লিটন প্রমুখ উপস্থিত থাকবেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park