1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জে মণিপুরী কবি ডাঃ রাধাকান্ত সিংহের প্রথম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪
  • ১৬৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বাংলাদেশ মণিপুরী যুব কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক, মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আমৃত্যু সেচ্ছাসেবক, বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক, হোমিও চিকিৎসক ও কবি রাধাকান্ত সিংহের ১ম বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ আগষ্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর জোড়ামন্ডপে মণিপুরী সমাজের সনাতন শাস্ত্র মতে তিথি অনুসারে সংকীর্তন, ভাগবতীয় আলোচনা ও বৈষ্ণব সেবার মাধ্যমে বাৎসরিক এ শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, রাধাকান্ত সিংহ ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, হোমিওপ্যাথি চিকিৎসক এবং একজন ধর্মপরায়ন ব্যক্তি। এছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। সমাজের বিভিন্ন স্তরে তাঁর বিচরণ ছিল। মঙ্গলবার ১৭ অক্টোবর ২০২৩ইং সকাল ১১টায় কবি ডাঃ রাধাকান্ত সিংহ কমলগঞ্জ উপজেলার মাধবপুর নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park