1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত মিরপুর ১০   গোলচত্বরে বিক্ষোভকারীদের অবস্থান, যান চলাচল বন্ধ

  • আপডেট সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৮০ বার পঠিত
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 48;
সুমন খান:
রাজধানীর মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় গতকাল শনিবার বেলা ২টা থেকে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত মিরপুর ১০ নম্বর থেকে পল্লবী, ফার্মগেট, মিরপুর ১ নম্বর ও ১৪ নম্বরগামী যান চলাচল বন্ধ হয়ে গেছে।
আন্দোলনকারীদের অবস্থানের কারণে বিকেল সাড়ে ৪টার দিকে মিরপুর ১০ নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে গেছে।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ সারা দেশে বিক্ষোভ করছে। দুপুরে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে আসেন। তাঁরা সেখানে বিক্ষোভ করতে থাকেন। শিক্ষার্থীদের বেশির ভাগেরই গলায় পরিচয়পত্র ঝোলানো আছে।
আন্দোলনকারীরা সেখানে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা ছিল। কারও কারও হাতে ছিল জাতীয় পতাকা।
আন্দোলনকারীরা  মিছিল নিয়ে ১০ নম্বর গোলচত্বরের দিকে আসার আগে সেখানে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছিল। তবে দলে দলে শিক্ষার্থীরা আসতে থাকলে পুলিশ সেখান থেকে সরে মিরপুর ২ নম্বরে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে অবস্থান নেয়। গোলচত্বর এলাকায় বেশির ভাগ দোকানপাট বন্ধ আছে।
কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গতকাল শুক্রবার রাতে নতুন কর্মসূচি ঘোষণা করে। আজ সারা দেশে বিক্ষোভ মিছিল করছে তাঁরা।  আগামীকাল রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park