মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জানা যায়, সম্প্রতি দেশের কয়েকটি ঘটনায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও কয়েকশো আহত হন।
এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে নিজেদের নিরাপত্তাহীনতার দাবি করে বুধবার থেকে কর্মবিরতিতে যায় পুলিশ বাহিনী। এ সময় তারা কর্তৃপক্ষ ও সরকারের কাছে নানান দাবি তুলে ধরেন। দাবি না মানা পর্যন্ত তারা কর্মস্থলে যোগ দেবেন না বলেও ঘোষণা দেন। এমনকি তাদের দাবির লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেন। এতে দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতির আশঙ্কা বেড়ে যায়। এছাড়া সাধারণ মানুষ থানায় বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে ফিরে যায়। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের।
বৃহস্পতিবার নতুন পুলিশ প্রধান বাহিনীর সব সদস্যদের নিজ কর্মস্থলে যোগ দেয়ার আহ্বান জানান। আর যৌক্তিক দাবি মেনে নেয়ার আশ্বাসও দেন। এরই প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফিরে আসেন।
বাংলাদেশ পুলিশ সানন্দবাড়ি তদন্ত কেন্দ্রে ফিরে আসায় চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক প্রভাষক নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, অরাজনৈতিক সংগঠন অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটির) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জামালপুর জেলা শাখার সভাপতি আবু শামা এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ ও সর্বস্তরের জনসাধারণ তাদেরকে কর্মে ফিরে আশায় শুভেচ্ছা ও অভিনন্দন জানান।