1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা….. ব্রিগেডিয়ার জেনারেল অব জেনারেল এম . সাখাওয়াত হোসেন 

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ১৭১ বার পঠিত
সুমন খান:
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন সাম্প্রতিক ঘটনায় আহতদের দেখতে পিলখানায় বর্ডার গার্ড হাসপাতাল পরিদর্শন করেন।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা গতকাল সকালে পিলখানাস্থ বিজিবি সদর দপ্তরের বর্ডার গার্ড হাসপাতালে আসেন। এসময় তিনি সাম্প্রতিক ঘটনায় আহত বিজিবি সদস্য এবং আন্দোলনে আহত হয়ে বিজিবি হাসপাতালে চিকিৎসাধীন শিক্ষার্থীদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
অতঃপর মাননীয় উপদেষ্টা আহত বিজিবি সদস্য ও শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ প্রদান করেন।
উল্লেখ্য, সাম্প্রতিক ঘটনায় বিজিবির ০৩ জন সদস্য নিহত (এদের মধ্যে ০২ জন RAB এ কর্মরত ছিল) এবং ১৩০ জন বিজিবি সদস্য আহত হয়েছে। এছাড়াও আন্দোলনে আহত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ ও বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। এদের মধ্যে ০৩ জনকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং আহত আরও ০৩ জন শিক্ষার্থী বর্তমানে বর্ডার গার্ড হাসপাতাল ঢাকায় চিকিৎসাধীন রয়েছে।
মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের পরিদর্শনকালীন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, ওএসপি, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, এমফিল সহ বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park