রবি মিয়া সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বিএনপির মূল দলের নেতৃবৃন্দ শেখ হাসিনার বিচারের দাবিতে নেতাকর্মীদের নিয়ে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলার বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান, সুনামগঞ্জ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ শান্ত, ধর্মপাশা উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক এস এম রহমত তাদের নেতৃত্বে দুপুর ১২ ঘটিকায় ধর্মপাশা পুর্ব বাজার থেকে ধর্মপাশা থানার সামনে থেকে আবার পুর্ব বাজারের দিকে এসে অবস্থান করেন
পক্ষান্তরে বেলা ১১টার সময় সেলবরষ ইউনিয়নের বিএনপির সভাপতি তাহের উদ্দিন সোনা মিয়া ও ইউনিয়ন বি এন পির সাধারন সম্পাদক মো নাসির উদ্দীনের নেতৃত্বে, সেলবরষ ইউনিয়ন যুবদলের আহমদ আলী, আলামীন, আজিজুল ইসলাম, সাকিবুল ইসলাম সাকিব সহ সকল নেতাকর্মী ও সমর্থকদের একটি মিছিল বাদশাগন্জ বাজার থেকে রওনা হয়ে ধর্মপাশা উপজেলার পুর্ব বাজারে গিয়ে আগের মিছিলটির সাথে মিলিত হয়।যার ফলে তৈরী হয় বিশাল একটি যৌথ বিক্ষোভ মিছিল।পরে নেতৃবৃন্দের যোগপযুগী ও বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্যের মাধ্যমে সমাপ্ত করা হয়।