রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি।
সুনামগঞ্জের ধর্মপাশা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে তৃণমূলের সাংগঠনিক মজবুতি করণের লক্ষ্যে সদস্য প্রশিক্ষণ কর্মশালা ও উপজেলায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ধর্মপাশা উপজেলার উত্তর পাড়া গ্রামে জামিয়াতু ইব্রাহীম মাদ্রাসার একটি কক্ষে এ আয়োজন করা হয়। এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কমিটির সদস্য ও সমর্থকদের নিয়ে আলোচনা সভা শুরু হয়। উক্ত কর্মশালায় বিশেষ ব্যাক্তিবর্গের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা শাখার ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশী, বিশেষ অতিথি ছিলেন, জেলা শাখার এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা নুরুদ্দীন সাহেব, ধর্মপাশা উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা আজিজুল হক সহ আরো অনেকেই। প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবার উপজেলার মাসিক মিটিংয়ের দিন ধার্যকরা সহ প্রত্যেক ইউনিয়নের সংগঠন মজবুত করার জন্য জোর দাবী জানায় নেতৃবৃন্দ। যুগোপযোগী ও বর্তমান পরিস্থিতি নিয়ে সভাপতি মাওলানা আজিজুল হকের বক্তব্যের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি হলো।