1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মাদ্রাসা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ 

  • আপডেট সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১১০ বার পঠিত
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে সানন্দবাড়ী ইসলামিয়া  সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশীদ আকন্দের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে মাদ্রাসাটির শিক্ষার্থীরা।
২১ আগস্ট (বুধবার) সানন্দবাড়ী বাজারে মাদ্রাসাটির সকল শিক্ষার্থীর ব্যানারে এবিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভে ওই অধ্যক্ষের বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুর্নীতি, শিক্ষক হয়রানি, ব্যবস্থাপনা ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে তার পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা।
এর আগের দিন মঙ্গলবার মাদ্রাসাটির অধ্যক্ষ  আব্দুর রশিদের নানাবিধ দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে তার পদত্যাগের দাবি এনে মাদ্রাসাটির পক্ষে  সহকারী অধ্যাপক ইসমাইল হোসেনের কাছে লিখিত দাবি পেশ করেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, সানন্দবাড়ী ইসলামিয়া  সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ আকন্দ মাদ্রাসাটির শিক্ষক কর্মচারী নিয়োগে অর্থ বাণিজ্য করেছেন। তিনি অর্থের বিনিময়ে অনিয়ম-দূর্নীতি করে কর্মচারী নিয়োগ দিয়েছেন। স্টাফিং প্যাটার্ন বহির্ভূত নিয়োগকৃত দুই প্রভাষকের বেতন ভাতা বন্ধ করেন। পরে একজনের বেতন ভাতা দেওয়া হলেও অন্যজনের বেতন ভাতা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। মাদ্রাসাটির অনিয়মতান্ত্রিক আর্থিক লেনদেন, নামে বেনামে উপবৃত্তির থাকা উত্তোলন, উপবৃত্তির  টিউশন কি শিক্ষকদের মাঝে বন্টন না করে নিজে আত্মসাৎ করেন। স্যানিটেশন বাবদ বরাদ্দকৃত অর্থ ও সানন্দবাড়ী বাজারে মাদ্রাসাটির জমি হস্তান্তরের নামে টাকা গ্রহণ ও আত্মসাৎ করেন। এছাড়াও বিজ্ঞান বিভাগ খোলার নামে অর্থ আত্মসাৎ করেছেন। তারা আরো অভিযোগ করেন,  ওই অধ্যক্ষ প্রায়ই হাজিরা দিয়ে  অফিসে কাজের কথা বলে দেওয়ানগঞ্জ অবস্থিত তার নিজস্ব বাড়িতে অবস্থান করেন। কোনো মুভমেন্ট রেজিষ্টার তিনি সংরক্ষণ করেন না। প্রতিদিন মনগড়া মাদ্রাসা ছুটি দেন।
মাদ্রাসাটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম এ বারী আকন্দ জানান, শিক্ষার্থীদের বিক্ষোভের বিষয়টি তিনি জানেন। বিষয়টি শিগগিরই তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত অধ্যক্ষ আব্দুর রশিদের ভাষ্য, আমি মাদ্রাসাটির অবকাঠামো থেকে শুরু করে শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে সব সময় তৎপর ভূমিকা পালন করে আসছি। একটি মহল আমাকে ফাঁসানোর জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় বিভিন্ন পাঁয়তারা করে আসছে। কিন্তু আমি নির্দোষ, আমার মাঝে সৎ সাহস আছে। আল্লাহ সহায় থাকলে কেউ আমার কিছু করতে পারবে না।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park