1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজনগরে বন্যার্তদের পাশে দাড়িয়েছে মৌলভীবাজার জেলা ইসলামী ছাত্রসেনা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
কেন্দ্রীয় পরিষদ কর্তৃক ঘোষিত কর্মসূচির আওতায় মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যার্তদের উদ্ধার কাজে নেমেছে জেলা ইসলামী ছাত্রসেনা।
বুধবার (২১ আগষ্ট) সকাল ১১টা থেকে জেলা ইসলামী ছাত্রসেনার প্রচার সম্পাদক ছাত্রনেতা জাকির হোসেন শাকিবের নেতৃত্বে মাঠে কাজ করছেন রাজনগর উপজেলা শাখার কয়েকটি ইউনিটের কর্মীরা।
বুধবার সকালে মনু নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয় রাজনগর উপজেলার হরিপাশা, উজিরপুর, একামধু ও কামারচাক ইউনিয়ন এর কয়েকটি গ্রাম। এসব এলাকার মানুষ তখন নিরাপদে আশ্রয়ের জন্য দিগবিদিক ছুটাছুটি শুরু করলে তাদের পাশে দাড়ায় একদল ছাত্রসেনার তরুণ।
জেলা ইসলামী ছাত্রসেনার প্রচার সম্পাদক ছাত্রনেতা জাকির হোসেন শাকিব এর নেতৃত্বে ইসলামী ছাত্রসেনা রাজনগর উপজেলা শাখার কয়েকটি ইউনিটের কর্মীরা বানবাসী মানুষ, গৃহপালিত পশু, প্রয়োজনীয় আসবাবপত্র নৌকায় এবং কাঁধে করে নিরাপদ স্থানে পৌঁছে দেন।
ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখার সভাপতি এস এম জায়েদ রেজা জানান, মৌলভীবাজার জেলায় বন্যার্ত মানুষের পাশে ইসলামী ছাত্রসেনা মৌলভীবাজার জেলা শাখা ত্রাণ নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিশাল ও ব্যয়বহুল এ কাজে তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park