
স্টাফ রিপোর্টার:
রাজধানীর মিরপুর এক- সড়ক থেকে শুরু করে চারাবাগ পর্যন্ত সর্বত্রই দাপিয়ে বেড়াচ্ছে সেলিমের নিয়ন্ত্রিত লেগুনা। এসব লেগুনার অধিকাংশরই নেই প্রয়োজনীয় কাগজপত্র, নেই চালকের ড্রাইভিং লাইসেন্স। অধিকাংশ ক্ষেত্রেই লেগুনা চালাচ্ছে অপ্রাপ্তবয়স্ক কিশোররা।কে এই সেলিমসেলিম মিয়া পিতা :মোহাম্মদ শামস উদ্দিন মিয়া স্থায়ী ঠিকানা ৩১২/৪/s/২, লালকুঠি, মিরপুর এক, দারুস সালাম ঢাকা ১২১৬
গ্রাম:মোকশেদপুর, গোপালগঞ্জ
সেলিম মিয়া দারুস সালাম থানার শ্রমিক লীগের সভাপতি ছিলেন মিরপুরে সমস্ত লেগুনা গাড়ির চাঁদাবাজি করতো ডাইমেনশেন নামক ব্যানার মাধ্যমে, (যা এখনো চলমান)
অত্যন্ত দরিদ্র ফ্যামিলির থেকে বেড়ে উঠা সেলিম আজ শতকোটি টাকার মালিক হয়ে উঠেছেন মিরপুরের চাঁদাবাজির মাধ্যমে। সে দীর্ঘ একুশ বছর সেনাবাহিনীতে কর্পোরাল হিসেবে কর্মরত ছিলেন লোকে মুখে শোনা যায় কোন এক অপরাধের কারণে সে সেনাবাহিনী থেকে চাকরিচিত হয়েছে,এবং তার বাবা ছিল সামান্য একজন গরুর দুধ বিক্রেতা কোনরকম সংসার চলত, বছরখানেক আগে ৭০/৮০ লক্ষ টাকা খরচ করে গ্রামের বাড়িতে করেছেন আলিশান অট্টালিকা করেছেন অনেক সহায় সম্পত্তি , ঢাকায় নিজস্ব ফ্লেট এবং সহায় সম্পত্তি। সেলিমর জন্মস্থান ফরিদপুরে উত্তর চন্ডী পদ্ধি গ্রাম,সালথা থানা, বছরখানেক আগে ফরিদপুর থেকে ভোটার আইডি কার্ড মাইগ্রেট করে গোপালগঞ্জে মোকসেদপুর নিয়ে আসেন বিগত সরকার আমলে গোপালগঞ্জের নাম ভাঙিয়ে চলতে শুরু করে এই সেলিম মিয়া, মুকসুদপুরে করেছেন অনেক সহায় সম্পত্তি, তিন ভাইয়ের মধ্যে সেলিম মিয়া বড়, বাকি দুই ভাইয়ের নামে করেছেন মুকসুদপুর সদর জসিমউদদীন প্লাজা দ্বিতীয় তালায় সোহেল ফ্যাশন নামে কয়েকটি কাপড়ের দোকান এবং মোটা অংকের টাকা বিনিয়োগ করেছেন মুকসুদপুর সদর খান প্লাজাতে ২য় তালায় ডান পাশে ক্লিনিকের ব্যবসায়।
পিকচার ও সমস্ত দলীয় ছবি পরিবর্তন করে সেজেছে দরবেশের সাজ বর্তমানে মিরপুরের গাড়ির চাঁদা নিয়ন্ত্রণ রাখতে ম্যানেজ করার চেষ্টা করছেন বিভিন্ন দলের প্রভাবশালী ব্যক্তিদের তাদের কাছে তিনি এখন নিজেকে ব্যবসায়ী বলে দাবি করেন অথচ ট্যাক্স ফাইলের ব্যবসায়ী কোন প্রতিষ্ঠানের নাম উল্লেখ্য করেননি, এবং ট্যাক্স ফাইলে ২০ ভরি স্বর্ণের কথা উল্লেখ্য করা আছে, নাম প্রকাশে অনিচ্ছুক সেলিমের আত্মীয়-স্বজন জানান সে তো বিয়ে করেছে পালিয়ে আমরা যতটুক জানি, তেমন কোন বড় অনুষ্ঠানও হয়নি তাহলে এতো গুলো স্বর্ণ বিয়েতে গিফট পেল কিভাবে। ঢাকা, ফরিদপুর,ও গোপালগঞ্জ মিলে সম্পত্তি দেখিয়েছে দশ টিরও বেশি এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন সেলিমের বাবা বাজারে দুধ বিক্রি করতো আমি যতটুক জানি তেমন কোনো সহায়-সম্পত্তি ছিল না তাদের এত সম্পত্তি কিভাবে করেছে তা আমার জানা নেই।
লেগুনা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, আমরা গাড়ি রাস্তায় বের করলেই তাকে চাঁদা দিতে হয় চাঁদা না দিলে আমাদের উপরে নির্যাতন শুরু করে এবং পুলিশ দিয়ে গাড়ির ডাম্পিংয়ে পাঠিয়ে দেয় আমরা তো অসহায় আমরা কি করব।ছাত্র সমাজ ও পরিবহন বিশেষজ্ঞরা মনে করেন, চাঁদাবাজি বন্ধ না হলে সড়কে শৃঙ্খলা ফেরানো সম্ভব হবে না। এই চাঁদার টাকা জোগাড়ের জন্য চালকরা বেপরোয় গাড়ি চালায়। যে কারণে সড়কে বাড়ছে দুর্ঘটনা। আর গাড়ি চলার ক্ষেত্রে কমিশনিং সিস্টেম বন্ধ করতে হবে বলেও মত দেন তারা।