1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

শ্রীমঙ্গলে ডেসটিনি ২০০০ লিঃ ও দৈনিক ডেসটিনি পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডেসটিনি ২০০০ লিঃ ও দৈনিক ডেসটিনি পত্রিকার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ দৈনিক ডেসটিনি পত্রিকা অফিসে ডেসটিনি ২০০০ লিঃ এর পিএসডি, লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডেসটিনি ২০০০ লিঃ এর পিএসডি ও দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক।

ডেসটিনি ২০০০ লিঃ এর সিনিয়র ডিস্ট্রিবিউটর কামিং পিএসডি সোলেমান হোসেনের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন ডেসটিনি ২০০০ লিঃ এর সিনিয়র ডিস্ট্রিবিউটার দৈনিক ডেসটিনির শ্রীমঙ্গল প্রতিনিধি ডাঃ রাধা কান্ত দাশ, সমাজকর্মী আব্দুল আজিজ, নিত্যানন্দ দেব বাবুল, ফকরুল ইসলাম, এক্সিকিউটিভ আনোয়ার হোসেন, ডাঃ প্রেমময় দত্ত, হারুনুর রশীদ, বিশ্বজিত দেব, গৌছ মিয়া, ডাঃ পিযুষ কান্তি দেবনাথ, আনোয়ার হোসেন(২)।

শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং ডেসটিনি ২০০০ লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিকুল আমীন ও চেয়ারম্যান আলহাজ্ব হোসাইনের নিঃশর্ত মুক্তি ও শারীরিক সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

প্রধান অতিথি ডেসটিনি ২০০০ লিঃ এর পিএসডি ও দৈনিক ডেসটিনি পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রুপক ডেসটিনি ২০০০ লিঃ এর চেয়ারম্যান ও এম,ডির মুক্তি চেয়ে বলেন, ডেসটিনিতে কাজ করে অনেকেই স্বাবলম্বী হয়েছিল কিন্তু কালো গ্রাসে সব কেঁড়ে নিল। আমরা রাজনীতি করি না, আমরা ব্যবসা করতে চাই। আমরা ডেসটিনির সকল সমস্যার দ্রুত সমাধান চাই।

বিশেষ অতিথি ডাঃ প্রেমময় দত্ত বলেন, এখানে প্রশিক্ষণ নিয়ে আমরা অনেক কিছু শিখে বর্তমানে চলার পথে কাজে লাগিয়েছি।

আব্দুল আজিজ বলেন, ডেসটিনিতে আমাদের আমানত নিরাপদ আছে, আমাদের কারো কোনপ্রকার অভিযোগ নেই।

আনোয়ার হোসেন বলেন, দীর্ঘ ১২ বছর ধরে অপেক্ষায় আছি আমাদের প্রাণের কোম্পানি ডেসটিনি আবারো চালু হবে আমরা একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করবো।

গৌছ মিয়া মত প্রকাশ করেন বর্তমান সরকারের কাছে চাওয়া আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পেতে চাই এবং দেশের উন্নয়নে আমরা অংশিদার হতে চাই।

মতবিনিময় সভায় উপস্থিত সকলে ডেসটিনিতে কাজ করার অঙ্গীকার করেন। সভাপতি লোকমান হোসেন একাত্মতা ঘোষণা করে অনুষ্ঠানের সমাপনী করেন। পরিশেষে আপ্যায়নের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park