1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে মাদকাসক্ত দুই জনের ৭ দিনের জেল

  • আপডেট সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে মাদকাসক্ত আলী হোসেন (২৪) ও হাসনাত(৩২) নামক দুই জনকে ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে ৭ দিনের জেল দিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ।
থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঘিপুড়া গ্রাম নিবাসী আব্দুল হাসিম এর ছেলে কলকলিয়া ইউনিয়ন ভূমি অফিস এর ঝাড়ুদার আবুল হাসনাত (৩২) ও একই উপজেলার কলকলিয়া গ্রাম নিবাসী মৃত মানিক মিয়ার ছেলে আলী হোসেন ৯ ই সেপ্টেম্বর দিবাগত-রাত প্রায় ৮ ঘটিকার সময় উপজেলার সনুয়াখাই গ্রামের একটি বাড়ীতে বসে মদ্যপান করছিল। এমতাবস্থায় স্থানীয় শিক্ষার্থীরা এই দুই জনকে আটকে করে প্রশাসনে খবর দেয়। খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এর নেতৃত্বে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান, এসআই শাহীন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আবুল হাসনাত ও আলী হোসেনকে আটক করার পাশা-পাশি তৎক্ষনাৎ ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে উভয়কে ৭ দিন করে জেল সাজা প্রদান করেছেন। আসামীদ্বয়কে ১০ ই সেপ্টেম্বর সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park