1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে বন্যা কবলিতদের মাঝে নগদ অর্থ বিতরণ8

  • আপডেট সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বন্যাকবলিত ৬০০ পরিবারকে নগদ অর্থ বিতরণ কার্যক্রমের ধারাবাহিকতায় রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ফ্রান্স এর উদ্যোগে ফতেহপুর ইউনিয়নের ১১০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার ফতেহপুর ইউনিয়ন পরিষদে কাশিমপুর গ্রামের ৪০ পরিবার সহ আশপাশের আরো ৭০ পরিবারের মাঝে নগদ এ অর্থ বিতরণ করা হয়।

এসময় সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সমাজকর্মী মুসা মিয়া, ফুলজেন্ট কেজি একাডেমির শিক্ষক জাকির হোসেন শাকিব, বাহরাইন প্রবাসী সিজিল মিয়া সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের সহ-সাধারণ সম্পাদক বাদশা মিয়া বলেন, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। ফ্রান্স প্রবাসীদের নিয়ে গঠিত রাজনগরের মানুষের ভালোবাসার সংগঠন রাজনগর সমাজকল্যাণ উন্নয়ন সংস্থা ২০১৩ সাল থেকে আর্তমানবতার সেবায় নিয়োজিত। আগামীতেও আমরা মানুষের পাশে দাঁড়াব।

সংগঠনের সভাপতি মইজুর রহমান, সাধারণ সম্পাদক চান রহমান ও সাবেক সভাপতি সেলিম ওয়াদা সিলু সংগঠনের ফ্রান্স প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park