1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জে মৌলভীবাজার সমিতি সিলেট এর দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৯ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে বসবাসরত মৌলভীবাজার জেলাবাসীদের সংগঠন মৌলভীবাজার সমিতি সিলেট এর উদ্যোগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনব্যাপী কমলগঞ্জ উপজেলার আদমপুরের হেরেংগাবাজারে মৌলভীবাজার সমিতি সিলেট এর সভাপতি ডাঃ মৃগেন কুমার দাস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌসের পরিচালনা এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এসময় সমিতির সহ-সভাপতি রুস্তম খান, সাবেক সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিক, ক্রীড়া সম্পাদক ওয়াহিদুর রব জগলু, সদস্য সৈয়দ মহসীন হোসেন, সাব্বির আনসারী, মিসবাহ উদ্দিন, মৌলভীবাজার ইসলামিক সোসাইটির সদস্য ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কমলগঞ্জ ইসলামিক সোসাইটির সেক্রেটারি মোহাম্মদ মাসুদ মিয়া, সদস্য সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর, শিক্ষাবিদ সৈয়দ তারেকুল হামিদ মোহাম্মদ ফাইয়াজ উদ্দিন, মোহাম্মদ আব্দুস সবুর খান সহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট ৬৭৬ জন রোগীকে ফ্রি ব্যবস্থাপত্র ও ঔষধ দেয়া হয়।

রোগী দেখেন সমিতির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ ফজলুল হক সোহেল, পরিচালক (অবঃ) স্বাস্থ্য বিভাগ ডাঃ গৌরমনি সিংহ, কমলগঞ্জের সাবেক টিএইচও ডাঃ আব্দুল কাইয়ুম, ডাঃ ইসরাত হোসেন, ডাঃ শুভ কর্মকার, ডাঃ লোভেন্দু মোহন পাল, ডাঃ এফ এম আকাশ, ডাঃ অরুণাভ রায় এবং ডাঃ পুলক চক্রবর্তী।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park