1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

সব ধরনের দূর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে- জেলা উন্নয়ন সমন্বয় সভায় সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ

  • আপডেট সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সব ধরনের দূর্নীতিকে প্রতিরোধ করে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। তিনি জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রত্যেক মাসের পাঁচ তারিখের মধ্যে তুলনামূলক প্রতিবেদন প্রদানের নির্দেশনা প্রদান করে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে মন্ত্রিপরিষদের নির্দেশনা অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কাজে সার্বিক সহায়তা করার আহ্বান জানান।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সিলেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শের মাহবুব মুরাদ এসব কথা বলেন।

এসময় সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, স্থানীয় সরকারের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন সহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park