1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জামায়াত জনগণের খাদেম হিসেবে সবসময় মানুষের পাশে থাকতে চায়- কুলাউড়ায় ঢেউটিন বিতরণে মোঃ ফখরুল ইসলাম

  • আপডেট সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন, জামায়াত জনগণের খাদেম। মানুষের কল্যাণের জন্য মানব সেবার মাধ্যমে জনগণের পাশে থাকতে চায়।
তিনি বন্যায় ক্ষতিগ্রস্থ ভাই-বোনদের সমবেদনা জ্ঞাপন করে ব্যাপক ক্ষতিগ্রস্থ ঘর পুনঃনির্মাণের জন্য জামায়াতের এ উপহারটি গ্রহণ করার আহ্বান জানিয়ে জনগণের কল্যাণে জামায়াতের কার্যক্রম তুলে ধরে বলেন, আল্লাহভীরু লোক সমাজের নেতৃত্বে আসলে দূর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না। ফলে সমাজ সুন্দর হয়ে গঁড়ে উঠবে।
রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এবং ৪টায় টিলাগাঁও বাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ৫২টি পরিবারের মাঝে জনপ্রতি এক বান করে ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর মোঃ ফখরুল ইসলাম এ কথা বলেন।
কুলাউড়া উপজেলাযর প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মানবিক এই উপহার প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী।
এসময় মৌলভীবাজার জেলা সেক্রেটারী মোঃ ইয়ামীর আলী, কুলাউড়া উপজেলা আমীর আব্দুল হামিদ খান, নায়েবে আমীর মোঃ জাকির হোসেন, আব্দুল মুনতাজিম ও উপজেলা মজলিশে শূরা সদস্য রাজানুর রহিম ইফতেখার প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park