1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমায় শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতাকে সংবর্ধনা

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমিতে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতা ও একাডেমির নবনিযুক্ত চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন বখতকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজারস্থ শহীদ বুদ্ধিজীবী ড. মুক্তাদির একাডেমি মিলনায়তনে পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান হাজী মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা পরিচালক সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির অধ্যক্ষ নূর মোহাম্মদ বুলবুল।
বক্তব্য রাখেন পরিচালক মাহবুব হাসান রিংকু, মাহদী হাসান, গুলেস্তা বিবি, জুবায়ের আহমদ, শিক্ষক কমলাকান্ত দেব, ফাতেমা তুজ জোহরা কলি, হিমা খন্দকার, কামরান মিয়া, শাহ রোমান, মুস্তাক আহমদ, সীমা খানম, অভিভাবক  মোঃ চান্দ মিয়া, মনোয়ার হোসেন, মোঃ আব্দুল গফফার, জসীম উদ্দীন, রুবি বেগম, জুবায়ের আহমদ জাহিদ, নিজাম উদ্দিন, জেসমিন বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয় থেকে শিক্ষা গ্রহণ করে এলাকার অনেক মেধাবী শিক্ষার্থীরা ডাক্তার ইঞ্জিনিয়ার সহ সরকারি উচ্চ পর্যায়ে কর্মকর্তা হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও শিক্ষার পরিবেশ ধরে রাখতে প্রবাসী মোঃ মকবুল হোসেন বখত ও তার সহধর্মিনী গুলেস্তা বিবি এগিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
পরে বিদ্যালয় এর পরিচালকবৃন্দ শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রবাসী দম্পতিকে ফুলের শুভেচ্ছা জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park