1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে শর্ট সিলেবাসের দাবীতে স্কুল শিক্ষার্থীদের মানববন্ধন

  • আপডেট সময় : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৩ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর বার্ষিক পরীক্ষার যৌক্তিক শর্ট সিলেবাসের দাবীতে মানববন্ধন পালন করে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপরে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীবৃন্দের আয়োজনে প্রেসক্লাব সম্মুখে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী হাসানুজ্জামান জিহাদ, নবম শ্রেণীর শিক্ষার্থী নাবিদ হাসান, রাহাত আহমদ, নাবিল আহসান, মুগ্ধ জামান, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা বেগম, তাবিয়া প্রমুখ।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, আগামী পাঁচ অক্টোবরের মধ্যে এই দাবী না মানলে এক দফা অটোপাস এর দাবী চাইতে বাধ্য করা হবে।
এ ব্যাপারে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (দিবা) আবুল আ’লা মোঃ মওদুদ জানান, শিক্ষা বিভাগ থেকে নিদের্শনা আছে, প্রশ্নের কাঠামো বা প্রশ্নের ধরণ ঠিক রেখে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন বিষয়ের সিলেবাস প্রয়োজনে সংক্ষিপ্ত এবং সহজীকরণ করা যাবে। তিনি আরও জানান, ইতিমধ্যে আমাদের বিদ্যালয়ে সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করে শিক্ষার্থীদের মাঝে সরবরাহ করার প্রস্তুতি চলছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park