1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

তিতাসে যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মিনি সন্ত্রাসী আখলাক আটক

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে যৌথ অভিযানে আটক হয়েছে এলাকায় মিনি সন্ত্রাসী নামে পরিচিত ডাকাত আখলাক (৪৫)।
গত ২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার সাতানী ইউনিয়নের দ্বিতীয় স্বরসতী চরের বড় বাড়ীতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়।
সে ওই গ্রামের মৃত বারেক মেম্বারের ছেলে ও ইউনিয়ন যুবলীগের স্বঘোষিত সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনাকালে দ্বিতীয় স্বরসতী চরের মৃত বারেক মেম্বারের ছেলে আখলাক মুন্সির বাড়ীতে অবৈধ অস্ত্র রয়েছে এমন সংবাদ পাওয়া যায়।
এসময় সেনা বাহিনীর মেজর মাহমুদ ও তিতাস থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নেতৃত্বে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়।
অভিযানে তিতাস থানায় ডাকাতি ও মাদক মামলায় অভিযুক্তসহ একাধিক মামলার আসামী মিনি সন্ত্রাস নামে পরিচিত আখলাকের বাড়ী থেকে তল্লাশি করে ১টি স্টিলের চা’পাতি, ৫টি ধারালো চাকু, ৫টি ছোট-বড় দা, ২টি গ্যাস পাইপ, ১টি লোহার রেত, ২টি হাসুয়া, ২টি স্টিলের খুর, ৩টি কালো রঙের লোহার টর্চ লাইট উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তিতাস থানা অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বে আরো ৫টি মামলা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park