1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে র‌্যাবের হাতে সিরাজগঞ্জের সাবেক এমপি জান্নাত আরা হেনরি স্বামীসহ গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯০ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজার শহরতলীর সোনাপুর এলাকার দেলোয়ার হোসেন বাচ্চু মিয়ার বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সিরাজগঞ্জ সদর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও হত্যাকান্ডের ঘটনায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি সিরাজগঞ্জ থানার এজাহারভুক্ত আসামী।
সিরাজগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মুঠোফোনে এ প্রতিবেদককে জানান, সিরাজগঞ্জ থানায় ৩ মামলার এজাহারভুক্ত আসামী জান্নাত আরা হেনরি।
র‌্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কম্পানী কমান্ডার (সিনিয়র এএসপি) মোঃ নুরুন নবী মুঠোফোনে কথা বললে, তিনি জানান, সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী লাবু তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মৌলভীবাজার মডেল থানায় হস্তান্তর করা হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park