1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমায় অকাল প্রয়াত সাংবাদিক এমরান আহমদ এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১৪২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
দৈনিক সিলেটের ডাক এর সাবেক স্টাফ রিপোর্টার, সিলেট প্রেসক্লাব এর সাবেক সদস্য, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক দপ্তর ও পাঠাগার সম্পাদক সাংবাদিক এমরান আহমদ এর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বাদ আছর দক্ষিণ সুরমা উপজেলা মডেল মসজিদে এ দোয়া মাহফিলের অকাল প্রয়াত সাংবাদিক এমরান আহমদ এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী এম আহমদ আলী, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, সাধারণ সম্পাদক শরিফ আহমদ সহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন দক্ষিণ সুরমা উপজেলা মডেল জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ ইউনুস আলী।
উল্লেখ্য, সাংবাদিক এমরান আহমদ ২০১২ইং সালের ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ২৭ বছর বয়সে ঘুমের মধ্যে ইন্তেকাল করেন। সিলেট নগরীর গোটাটিকর এলাকার বাসিন্দা এমরান আহমদ বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির সদস্য, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park