1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

কমলগঞ্জের বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকের মাঝে নিউকো’র নগদ অর্থ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলারয় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৬০ জন কৃষকের মাঝে পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থা মৌলভীবাজারের আয়োজনে উত্তর আমেরিকার “নিজেদের উদ্যোগে করি” (নিউকো) সংগঠনের মাধ্যমে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় শমশেরনগরস্থ হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পারস্পরিক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি নুরজাহান সোহারার সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে জনপ্রতি ২ হাজার টাকা করে ১৬০ জন কৃষকের মাঝে মোট ৩ লাখ ২০ হাজার টাকা বিতরণ করা হয়।
আজমল চৌধুরীর সঞ্চালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী, এহসানা চৌধুরী, হাজী মোঃ উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিক, মোঃ জসিম উদ্দিন, লেখক, গবেষক ও সমাজ সেবক আহমদ সিরাজ প্রমুখ।
অতিথি শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি কন্ঠশিল্পী সেলিম চৌধুরী বলেন, সাম্প্রতিক বন্যায় কমলগঞ্জের ব্যাপক এলাকার উঠতি আউশ ও রোপিত আমন সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে। নতুন করে ধানের চারা কেনার সামর্থ্য ছিল না কৃষকদের। কৃষকরা ধারদেনা করে নতুন করে জমিতে আবার আমন ধান রোপন করেছেন। কৃষকদের এ সমস্যার কথা ভেবে উত্তর আমেরিকা প্রবাসীদের সংগঠন নিউকো’র মাধ্যমে ইতিমধ্যে কুলাউড়া ও রাজনগর উপজেলার ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। আজ কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নে চিহ্নিত করে ১৬০ জন কৃষককে নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park