1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

রাজনগর উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলার আসামী গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের রাজনগর উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগষ্টের ঘটনায় দায়ের করা মামালার অন্যতম আসামী (শেখ হাসিনার শাসন আমলে আওয়ামী লীগের সক্রিয়কর্মী, অবৈধ চিনির ব্যবসায়ী সিন্ডিকেট) আব্দুল মতিনকে মৌলভীবাজার থানা পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের মেদেনীমহল গ্রামের বাড়ি থেকে আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়। তিনি মেদেনীমহল গ্রামের আব্দুল সালামের পুত্র।
আব্দুল মতিন গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মৌলভীবাজার চৌমুহনা চত্তর, কোর্ট রোড, শমসেরনগর রোড, চাঁদনীঘাট ব্রীজ এলাকা, পৌরসভার ১নং ওয়ার্ডে ছাত্রদের উপর আওয়ামী লীগ ও তাদের অঙ্গ সংগঠনের হামলার ঘটনায় সক্রিয় ভুমিকা রাখেন। এঘটনা নিয়ে ইয়ামিন সাকিব বাদী হয়ে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল মতিনকে গ্রেফতার করে মৌলভীবাজার মডেল থানার পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার এসআই সামছুল ইসলাম বলেন, আব্দুল মতিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামী। গোপন সুত্রে খবর পেয়ে মুন্সিবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে সোর্পদ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park