1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় দরিদ্র মানুষের মাঝে অটোরিকশা ভ্যান,সেলাই মেশিন, ঢেউটিন বিতরণ করা হয় 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
 নীলফামারী জেলা  প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় দরিদ্রদের মাঝে সেবা ও সহায়তা প্রদান কর্মসূচির অংশ হিসেবে ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান, সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ করা হয় ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদের নতুন হলরুমে দরিদ্র পরিবারগুলোর অর্থনৈতিক উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকারের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রকল্পের আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে দরিদ্র মানুষদের মাঝে এ সব সামগ্রী বিতরন করা হয়। এসব বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল
ব্যাটারি চালিত ৪৮টি অটোরিকশা  ভ্যান, ৩৫টি সেলাই মেশিন এবং ১০৫ বাইন্ড ঢেউটিন।
ব্যাটারি চালিত অটোরিকশা ভ্যান, সেলাই মেশিন এবং ঢেউটিন বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলা শাখার আমীর মোখলেছুর রহমান মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্জাহান কবির লেলিন, উপজেলা প্রকৌশলী শিশির চন্দ্র দাস, সমাজসেবা অফিসার কামরুল হাসান, পল্লী উন্নয়ন অফিসার সামজিদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার এস.এম আনোয়ারুল কবীর রতন, এবং সমাজসেবক ডা. আনোয়ার হোসেন।
বিতরন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে  উপজেলা নির্বাহী অফিসার জি.আর সারোয়ার বলেন, ২০২৩-২৪ অর্থ বছরে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর  আওতায় প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে এ সব সামগ্রী উপজেলার কর্মবিহীন ৪৮ জন দারিদ্র মানুষের মাঝে ভাগ্য পরিবর্তনের জন্য একটি করে ব্যাটারি চালিত অটোরিকশা  ভ্যান, ৩৫ জন নারী উদ্দ্যোগত্তাকে সেলাই মেশিন ও সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দরিদ্র ১০৫ জন মানুষের  মাঝে দেড় বাইন করে ঢেউটিন বিতরন করা হয়েছে।
এছাড়া এ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের দৃশ্যমান সৌন্দর্য বর্ধণসহ কানেকটিং রোড, গ্যারেজ সংস্করণসহ উপজেলা পরিষদে নতুন নির্মানাধীন ভবনের সামনে সৌন্দর্য বর্ধনের কাজ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park