1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে ইউনিয়ন আ,লীগের কোষাধ্যক্ষ গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯০ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আকুল (৪৫)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা ও গুলির ঘটনার মামলায় সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ এর দিক নির্দেশনায় অত্র থানার একদল পুলিশ ১০ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসি গ্রাম নিবাসী মৃত আপ্তর আলীর ছেলে উপজেলার  মীরপুর ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আকুল মিয়া(৪৫)কে তার নিজ বাড়ী থেকে  গ্রেপ্তার করেছেন। তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ গণমাধ্যমকে বলেন,সুনামগঞ্জ সদর মডেল থানার হামলার মামলায় জড়িত থাকার সন্দেহে আকুল মিয়া(৪৫) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে সুনামগঞ্জ সদর মডেল থানায় পাঠানো হয়েছে।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ১ মাস পর ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেন ঘটনায় আহত জহিরের ভাই। ওই মামলায় অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়। এ পর্যন্ত ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে জগন্নাথপুর আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park