1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
“দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি,আগামী প্রজন্মকে সক্ষম করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ মহড়া ও সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় উপজেলা প্রকল্প বাস্তায়ন কর্মকর্তা শাফিউল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী। এসময় তিনি বলেন, দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। সে জন্য যেকোনো দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন থাকর আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ আব্দুল্লাহ্ আল মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর ইসলাম, সমবায় কর্মকর্তা মাজাহারুল আলম, জনস্বাস্থ্য প্রকৌশলী সোহানুর রহমান সোহান,সহকারি শিক্ষক আশরাফুল আলম প্রমুখ। সভা শেষে সেখানে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া প্রদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা-কর্মচারি, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীবৃন্দ । ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park