1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমা উপজেলা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা শাখা খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) বাদ মাগরিব চন্ডিপুলস্থ অফিসে খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মতিউল ইসলাম মতিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক নির্বাহী বৈঠকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। বৈঠকে অতিথি ছিলেন জেলা শাখার সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান আবদালের পরিচালনায় বৈঠকে ত্রৈ-মাসিক রিপোর্ট পেশ, পর্যালোচনা, পরিকল্পনা গ্রহণ, অবশিষ্ট ইউনিয়ন ও ওয়ার্ড শাখা পূণর্গঠণে জোর তাগিদ প্রদান এবং আগামী ১৯ অক্টোবর শনিবার মোগলাবাজার ইউনিয়ন শাখার গণসমাবেশ ও ২৬ অক্টোবর শনিবার জেলা ও মহানগরীর গণসমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বৈঠকে অন্যান্যদের মধ্যে উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, সহ-সেক্রেটারি আব্দুল্লাহ আল জাবের, আহমদুর রহমান সাদিক, এনামুল ইসলাম, অর্থ সম্পাদক জাহিদ আহমদ, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক বেলাল আহমদ, নির্বাহী সদস্য মাওলানা আতাউর রহমান, বিলাল আহমদ,  খালেদ হোসাইন, আব্দুল কাইয়ুম প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park