1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

লায়ন সালেহ আহমদ বাদশা ছিলেন একজন সাদা মনের মানুষ- শোকসভায় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী

  • আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, কবি লায়ন সালেহ আহমদ বাদশা ছিলেন একজন সাদা মনের মানুষ। তিনি প্রথম দেখা সাক্ষাতেই তাঁর সুমধুর কথা বার্তায় মানুষের মন জয় করতে পারতেন। আজকে তাঁর শোক সভায় আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহর কাছে তাঁর কবর ও হাশরের কঠিন সময়ে আল্লাহর রহমত কামনা করছি এবং রোজ হাশরের দিনে নবীজীর শাফায়াত কামনা করছি।
রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৫টায় রাজধানীর ৩৩ তোপখানা রোডে মেহেরবা প্লাজায় লিফটের তিনে বাংলাদেশ পোয়েটস ক্লাব নারায়ণগঞ্জ জেলা সভাপতি কবি লায়ন সালেহ আহমদ বাদশা স্মরণে শোক সভায় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রধান আলোচকের বক্তব্যে উপরোল্লেখিত কথাগুলো বলেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাব কেন্দ্রীয় সুপ্রীম কাউন্সিল আয়োজিত শোক সভায় ক্লাবের কো-চেয়ারম্যান কবি ডক্টর শহীদুল্লাহ আনসারীর সভাপতিত্বে বিশেষ আলোচক ছিলেন পোয়েটস ক্লাবের মহাপরিচালক কবি নাহিদ রোকসানা।
শোকসভায় সুপ্রীম কাউন্সিলের পরিচালক কবি মির্জা আশরাফুল ইসলাম, অধ্যাপক মিলন রায়, নবাব সালেহ আহমদ, ঢাকা মহানগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কবি মিয়া আসলাম প্রধান, বরিশাল জেলা সম্পাদক কবি শাহ কামাল সবুজ, কুমিল্লা জেলা সভাপতি কবি লায়লা আর্জুমান আরা শিউলী, লেখক গোলাম মওলা সিকদার, সিলেটের আলোকিত কবি শাহ আবদুস সালাম, কবি সংসদ বাংলাদেশ এর মুখপাত্র কবি তৌহিদুল ইসলাম কনক, সুমন আহমেদ সুমন প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park