1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে তিন লাখ টাকা মূল্যের মদ সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৯১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে অবৈধ দেশীয় ৭৪৭ লিটার ৫০০ গ্রাম মদ সহ মাদক ব্যবসায়ী নির্মল(৪৮) ও মিলন(৪৪) কে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর একটি টিম। তাদেরকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
সেনাবাহিনী ও পুলিশ সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর সেনা ক্যাম্পের দায়িত্বরত কমান্ডার ক্যাপ্টেন শুয়েব আহমদ এর নেতৃত্বে একদল সেনা সদস্য ১৪ ই অক্টোবর বিকাল ২ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত রানী নগর গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে পৌনে তিন লাখ টাকা সমপরিমাণ মূল্যের ৭ শত ৪৭ লিটার ৫ শত গ্রাম অবৈধ  দেশী মদ উদ্ধার করেছে। এবং এই ব্যবসার সাথে জড়িত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা দক্ষিণ ভাড়াউড়া গ্রাম নিবাসী মৃত নিরঞ্জন বিশ্বাস এর ছেলে মাদক ব্যবসায়ী নির্মল বিশ্বাস (৪৮) ও একই গ্রামের কীর্তি রঞ্জন বিশ্বাস এর ছেলে মাদক ব্যবসায়ী মিলন বিশ্বাস (৪৪) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিকালে জগন্নাথপুর থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে। গ্রেপ্তারকৃত আসামীদের ১৫ ই অক্টোবর  সুনামগঞ্জ আদালতে প্রেরণ করে থানা পুলিশ। আদালতের বিজ্ঞ বিচারক আসামীদ্বয়কে জেল হাজতে প্রেরন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর সেনা ক্যাম্পে দায়িত্বর কমান্ডার ক্যাপ্টেন শুয়েব বিন আহমেদ স্থানীয় গণমাধ্যম কর্মীদের জানান, গ্রেপ্তারকৃতদের দেশী মদ বিক্রির লাইসেন্স দেওয়া হয়েছে  রানীগঞ্জ বাজারে ব্যবসা করার জন্য। কিন্তু ওরা গ্রামের একটি মসজিদের পাশে এই ব্যবসা চালিয়ে আসছিলেন। এতে করে এলাকার মানুষের ক্ষোভের সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। এমনকি  লাইসেন্সে শুধু মদ বিক্রি করার কথা ছিল, তৈরির জন্য নয়। শর্ত অমান্য করে মদ তৈরি করে অনুমোদনের চেয়ে বেশি পরিমাণের মদ বিক্রি করে আসছিল। তাই তাদেরকে গ্রেপ্তার করে থানায় সোর্পদ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায়  মামলা দায়ের পর ১৫ ই অক্টোবর আসামিদের গ্রেপ্তার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park