1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেনের ইন্তেকালে সাংবাদিক মহলে শোকের ছায়া

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০২ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ আলতাফ হোসেন (৭৮) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পুত্র, কন্যা, নাতি-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থার হাজার হাজার নেতাকর্মী সহ দেশের বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম ও মো. আবুল বাসার মজুমদার।
মরহুম সাংবাদিক নেতা মুহাম্মদ আলতাফ হোসেনের ছেলে মঞ্জুর হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-মহাসচিব লায়ন সিকদার মোহাম্মদ আরিফুল আলম (টিটো) জানান, দু’দিন আগে মুহাম্মদ আলতাফ হোসেন স্বাভাবিক অবস্থায় শারীরিকভাবে অসুস্থতাবোধ করলে পরিবারের লোকজন তাঁকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। এর কিছুক্ষণ পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জরুরী ভিত্তিতে আইসিইউতে নেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park