1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

গোপালগঞ্জে কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত

  • আপডেট সময় : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ৯৮ বার পঠিত
মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি।
গোপালগঞ্জে জাতীয় দৈনিক পত্রিকা কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টায় কালবেলা’র স্থানীয় কার্যালয়ে আলোচনা অনুষ্ঠান ও কেক কাটার মধ্য দিয়ে এ জন্মদিন পালিত হয়। কালবেলা’র গোপালগঞ্জ প্রতিনিধি ও প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি মোঃ জুবায়ের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন।
প্রেসক্লাবের সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দুলাল বিশ্বাস সঞ্চালনায় ও মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি(বিএমইউজে) ও দৈনিক ভোরের বানীর চিফ রিপোর্টা এ জেড আমিনুজ্জামান রিপনের সার্বিক সহযোগীতায় আলোচনা বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী, জেলা রিপোটার্স ক্লাবের প্রতিষ্টাতা সভাপতি আরিফুল হক আরিফ, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির সিকদার, বর্তমান সহ-সভাপতি বুলবুল আহম্মেদ ভুলু, ও কোষাধ্যক্ষ কাজী মাহমুদ, কালবেলা’র কাশিয়ানী উপজেলা প্রতিনিধি মিল্টন খান ও কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রনি আহম্মেদ সহ অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ  জেলা রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি, জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক, প্রেসক্লাব গোপালগঞ্জের নির্বাহী সদস্য ও দৈনিক জনকন্ঠ পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি নিতীশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ (এটিএন বাংলা), এস এম সাব্বির আমাদের অর্থনীতি, আরটিভি জেলা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশের খবর পত্রিকার পলাশ শিকদার, সাংবাদিক আরমান খান জয়, যুগের সাথীর মনির মোল্লা, সুপ্রভাত ঢাকার মোঃ শিহাব উদ্দিন  মোল্লা, ভোরের সময়ের হেমন্ত বিশ্বাস, দৈনিক ঢাকর শেখ রাজু,আই বার্তার মোঃ শাহাবুদ্দিন ( সুজা ) সহ গোপালগঞ্জ জেলায় কর্মরত সকল সাংবাদিক বৃন্দ।
সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় জন্মদিন পালন করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park