1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম- সিলেটে জেলা উন্নয়ন সমন্বয় সভায় মোহাম্মদ শের মাহবুব মুরাদ

  • আপডেট সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, সরকারি বিভিন্ন দপ্তরের কাজের সমন্বয়ের মাধ্যমে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখা জেলা প্রশাসনের প্রধান কাজ। জেলা প্রশাসনের কাজকে সহজতর ও গতিময় রাখতে সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহায়তা করার আহ্বান জানান তিনি।
জরায়ু ক্যান্সার প্রতিরোধে সচেতনতার গুরুত্ব অপরিসীম উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠান ও অভিভাবকদের জোরালো ভূমিকা পালন করতে হবে। এছাড়াও সরকারি প্রচার-প্রচারণার পাশাপাশি সামাজিক ও ধর্মীয়ভাবে বিভিন্ন সভা, সমাবেশের মাধ্যমে জনগণকে জরায়ু ক্যান্সার ও টিকার গুরুত্ব সম্পর্কে অভিহিত করতে হবে।
জেলার সকল সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত ওয়েবসাইটের তথ্য হালনাগাদ করার পরামর্শ দিয়ে তিনি বলেন, নিয়মিতভাবে তথ্য হালনাগাদের মাধ্যমে কাজের স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়াও সব ধরনের দূর্নীতি প্রতিরোধে সকলকে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে।
রবিবার (২০ অক্টোবর) সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সিংহ, সিভিল সার্জন ডাঃ মনিসর চৌধুরী, স্থানীয় সরকারের উপ-পরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান সহ সিলেট জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পরবর্তীতে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ সংশ্লিষ্ট কর্মকর্তাদের মাধ্যমে সিলেট জেলার আইন শৃঙ্খলা, অভিযান পরিচালনা ও বিভিন্ন দপ্তরের চলমান উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবগত হন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park