1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে চেয়ারম্যানের বিরুদ্ধে ৮১ হাজার কেজি চাল আত্মসাধের অভিযোগ 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১০০ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমুর  বিরুদ্ধে প্রায় দেড় বছরে ভিডব্লিউবির ৮১ হাজার কেজি চাল আত্মসাধের অভিযোগ উঠেছে । আশরাফুল আলম এমু দেবিগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান সেই সাথে দেবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ছিলেন। আশরাফুল আলম ইমু বর্তমানে সরকার পতনের পর থেকেই পলাতক রয়েছে।

গত বছরের জানুয়ারি মাস থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ১৮ মাসে

১৫০ জন কার্ডধারী গরিব মানুষ

প্রায় তাদের অনুকূলে ৮১ হাজার কেজি চাল বরাদ্দ দেওয়া হয়েছে। ভুক্তভোগীদের ভাষ্য এ ইউনিয়নের চেয়ারম্যান এ চাল বিতরণ না করে নিজে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে দ্রুত তদন্ত করে সঠিক ব্যবস্থা নিতে দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ভিডব্লিউবির চাল গরিব দুস্থদের মাঝে বিতরণ করা হয়। প্রতি কার্ডধারীকে মাসে ৩০ কেজি হারে চাল দেওয়া হয়। দেবীগঞ্জ সদর ইউনিয়নে এ কর্মসূচির আওতায় ৭৩৮ জন কার্ডধারী রয়েছেন। খাদ্য গুদাম থেকে চাল উত্তোলন করে চেয়ারম্যান পরিষদ থেকে চাল বিতরণ করবেন। সঠিকভাবে চাল বিতরণের জন্য ট্যাগ অফিসার হিসেবে দেওয়া হয়েছে ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা গোলাম রব্বানীকে। এ চাল বিতরণে মাসের পর মাস চেয়ারম্যান অনিয়ম-দুর্নীতি করে আসলেও তার কোন খবর রাখেননি  ট্যাগ অফিসার।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম এমু পলাতক।  এরপর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল মজিদ। তিনি দায়িত্ব গ্রহণের পর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই ও আগস্ট মাসের ভিডব্লিউবির চাল বিতরণের সময় প্রায় তিনশ বস্তা চাল উদ্বৃত্ত দেখতে পান। পরে ইউনিয়ন বিএনপির সহযোগিতায় অনলাইন থেকে তালিকা নিয়ে কার্ডধারীদের ডেকে এনে চাল বিতরণ করেন।

ভুক্তভোগী সরকার পাড়া এলাকার আমেনা বেগমের স্বামী নুর আলম হক বলেন,আমার নাম চালের তালিকায় ১৮ মাস ধরে আছে। অথচ আমি কিছুই জানি না। কেউ এসে জানায়নি। সম্প্রতি আমাকে বলা হয়, পরিষদে আমার চাল রয়েছে।পরে দুই বস্তা চাল পেয়েছি। ইউপি সদস্য নুরুজ্জামান বলেন, চেয়ারম্যান পলাতক থাকার আগে থেকেই এসব আত্মসাতের ঘটনা ঘটেছে। এর আগেও তিনি ভিজিডির চাল আত্মসাত করেছিলেন। দেবীগঞ্জ সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আব্দুল মজিদ জানান, গত জুলাই ও আগস্ট মাসে চাল বিতরণের জন্য চাল তোলা হলেও কার্ডধারীরা চাল নিতে ইউনিয়ন পরিষদে আসেননি। পরে আমরা তাদেরকে খুঁজে বের করে চাল দিয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park