1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দেওয়ানগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান পালিত 

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ সালের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক অফিসে ২২ (অক্টোবর) মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
দেওয়ানগঞ্জ উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার  সজল চন্দ্র ভদ্রের সঞ্চালনায়
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাহিদ হাসান প্রিন্স। সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আরিফা আক্তার।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। এতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান কলেজ শাখায় শ্রেষ্ঠ হয়েছেন সানন্দবাড়ী ডিগ্রী কলেজের  অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম।
মাধ্যমিক স্কুল শাখায় শ্রেষ্ঠ হয়েছেন দেওয়ানগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ ফজলুল করিম। মাদরাসা শাখায় শ্রেষ্ঠ হয়েছেন বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক কলেজ শাখায় শ্রেষ্ঠ হয়েছেন দেওয়ানগঞ্জ সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল ডিগ্রী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক আবু হানিফ। মাদরাসা শাখায় শ্রেষ্ঠ হয়েছেন আমিরুল ইসলাম।
এছাড়া শ্রেষ্ঠ প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে ঐতিহ্যবাহী সানন্দবাড়ী ডিগ্রী কলেজ, দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও পুল্যাকান্দী রহমানিয়া দাখিল মাদরাসা।
শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়েছেন দেওয়ানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সালমান আরেফিন।
এছাড়া কেরাত প্রতিযোগিতায় প্রথম হয়েছে রহমানিয়া দাখিল মাদরাসার ছাত্র মো. মোতালেব ও দেওয়ানগঞ্জ কামিল মাদরাসার ছাত্রী রাণিয়া বিলকিস।
এছাড়া অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।
পুরস্কার বিতরণের পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, ছাত্র-ছাত্রীদেরকে একাডেমিক পড়াশোনার পাশাপাশি অন্যান্য এসব মাধ্যমে দক্ষতা অর্জন করতে হবে। যে দক্ষতা পেশাগত জীবনে অনেক কাজে লাগে। এজন্য তিনি বিজয়ী ছাত্র-ছাত্রীদের অভিভাবকদের ধন্যবাদ জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park