1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জগন্নাথপুরে পৃথক মামলার ৪ আসামী গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১১১ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে পৃথক মামলার আসামী আমীর (২৩),রাহি(২৩),সরদার (২৯)ও শেলিম(২৪) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই রফিজুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত গন্ধর্বপুর গ্রাম নিবাসী দাইম উল্লাহর ছেলে জগন্নাথপুর থানার মামলা নং-১১ তারিখ-২৩/১০/২০২৪ইং ধারা- ৩৭৯ পেনাল কোড  এর এজাহারনামীয় আসামী মোঃ আমির আলী(২৩), একই মামলার আসামী একই উপজেলার রানীগঞ্জ ইউনিয়ন এর অন্তর্ভুক্ত ঘোষগাঁও গ্রাম নিবাসী আনাই মিয়ার ছেলে রাহিনুর ওরফে রাহি(২৩), মাদারীপুর জেলার কালনী উপজেলাধীন চরডেঙ্গামারা গ্রাম নিবাসী সাহারুল সরকার এর ছেলে জগন্নাথপুর থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-৮২/২৪ তারিখ- ২৩/১০/২৪ইং ধারা- ফৌজদারি কার্যবিধি ১০৯ এর আসামী সজল সরদার(২৯) ও সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বুরুমপুর গ্রাম নিবাসী জমির আলীর ছেলে সেলিম মিয়া(২৪)কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ২৩ শে অক্টোবর রোজ বুধবার সুনামগঞ্জ আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আখন্দ এই বিষয় এর সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park