1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

বাংলাভাষা জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা হলে জাতি হবে গর্বিত জাতি- সিলেটে পথসভায় কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৬ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে বাংলাভাষা প্রতিষ্ঠা লাভ করলে বাংলা ভাষাভাষী জাতি হবে গর্বিত, জাতি এবং বাংলাদেশের শিল্প সাহিত্যের মানমর্যাদা বিশ্বব্যাপী সমাদৃত হবে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে বাংলাভাষাকে জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা চাই, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন চাই, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা চাই, ইসরাইলী হানাদর বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা চাই, প্রতিপাদ্য বিষয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা ও মহানগর আয়োজিত অবস্থান কর্মসূচি ও পথসভার প্রধান অতিথির বক্তব্যে কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী উপরোল্লিখিত কথাগুলো বলেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সহ-সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আতাউল ইসলাম বঙ্গী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, প্রচার সম্পাদক আশিকুর রহমান রানা, তথ্য সম্পাদক কবি ও সাংবাদিক জালাল জয়, সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক কবি রিপন মিয়া, সাংবাদিক সোহেল আহমদ প্রমুখ।
বক্তাগণ প্রতিপাদ্য বিষয়ে আলোকে বক্তব্য জাতিসংঘের কাছে এবং আমাদের সরকারের কাছে দাবীর বাস্তবায়নের জরুরী পদক্ষেপ নিতে আহবান জানান।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park