1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

মৌলভীবাজারে জরায়ু ক্যান্সার প্রতিরোধী ‘এইচপিভি’ ভাইরাস টিকার উদ্বোধন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে জরায়ু ক্যান্সার প্রতিরোধক ‘এইচপিভি’ ভাইরাসের ‘সারভারিক্স টিকার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যলয়ের আয়োজনে মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ মামুনুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী, জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বর্নালী দাশ, আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মইনুল ইসলাম, মৌলভীবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের ডাঃ রবিউস সানী, ডাঃ মুত্তাকিম প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলী আমজাদ বালিকা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এসকে মিনাল সিয়াম।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলায় এ বছর ১ লাখ ৩ হাজার ৪৯০ জন ১০ থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের জরায়ু ক্যান্সার প্রতিরোধী টিকা দেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park