1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে নবম শ্রেণী স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৬১ বার পঠিত

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ে ট্রেনে কাটা পড়ে অন্তর রায় (১৫) নামে এক নবম শ্রেণীর স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার মাগুরা সেনপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

অন্তর মাগুরা ইউনিয়নের ধনীপাড়া এলাকার বীরেন চন্দ্র রায় ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতনে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

 স্থানীয়রা কাছ থেকে জানা যায় , দুপুরে কাঞ্চন কমিউটার নামে একটি লোকাল ট্রেন পঞ্চগড় রেলওয়ে স্টেশনে আসছিল। সেনপাড়া এলাকায় স্কুলের পোশাকসহ কাঁধে স্কুল ব্যাগ নিয়ে রেললাইনে দাঁড়িয়ে ছিল অন্তর। ট্রেনের চালক হর্ন বাজালেও সড়ে যায়নি সে। এক পর্যায়ে ট্রেনের নিচে কাঁটা পড়ে তার মৃত্যু হয়। তবে এই বিষয়ে পঞ্চগড় সদর থানা ওসি এসএম মাসুদ বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছেন। তবে দুর্ঘটনা যেহেতু রেল লাইনে। এজন্য সুরতহাল, ময়নাতদন্তসহ যাবতীয় কার্যক্রম রেল পুলিশ সম্পন্ন করবে। পঞ্চগড় রেলওয়ে  স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করেছেন। ময়নাতদন্তসহ পরবর্তী আইনি কার্যক্রম শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park