1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

দক্ষিণ সুরমায় জেলা তথ্য অফিসের নারী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
সালেহ আহমদ (স’লিপক):
সিলেট জেলা তথ্য অফিসের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সিলেট জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. লেবাছ উদ্দিনের সঞ্চালনায় জেলা নিরাপদ খাদ্য অফিসার সৈয়দ সারফরাজ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাফর আহমেদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মানদা রঞ্জন তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেন, নারীদেরকে স্বাবলম্বী হতে নানাবিধ প্রশিক্ষণ গ্রহণ করা আবশ্যক। তাছাড়া সরকার নারীদেরকে স্বাবলম্বী করতে নানা প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। তিনি আরো বলেন, সুশিক্ষিত নারীরা বিভিন্ন প্রশিক্ষণ করে পুরুষের পাশাপাশি কাজ করছে বিভিন্ন প্রতিষ্ঠানে।
জেলা তথ্য অফিসের আয়োজিত বিভিন্ন শ্রেণি-পেশার নারীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভায় বক্তারা সরকারের নীতি আদর্শ ও সংস্কারমূলক কার্যক্রম, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক সমাজ গঠনে গৃহীত পদক্ষেপসমূহ, ডেঙ্গু প্রতিরোধ, মানব পাচার, মাদক সন্ত্রাস, গুজব, অপপ্রচার, অপরাজনীতি ও সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ ও নাশকতা, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধ, নৈতিকতা ও মূল্যবোধ সম্পর্কে সচেতনতা, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, পরিবেশ সংরক্ষণ, অটিজম, তথ্য অধিকার বিষয়ে আলোচনা করেন। সমাবেশে বক্তাগণ, নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. সালাহ উদ্দিন বলেন, নারী ও শিশুর উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ অনুসরণ করলে তাঁদের উন্নয়ন ও সাফল্য দ্রুত হবে। সম-অধিকার বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, পরিবার থেকে নারীর প্রতি যেন কোন বৈষম্য না হয় সে বিষয়ে সচেতন থাকা আবশ্যক। অর্থনৈতিক কার্যক্রমে নারীর অংশগ্রহণ যত বাড়বে, নারীর ক্ষমতায়নও তত বাড়বে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park