1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

পানিতে ডুবে শিশু ইয়াসিনের মৃত্যু

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
মোঃ মোস্তাইন বিল্লাহ
দেওয়ানগঞ্জ প্রতিনিধিঃ
জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াসিন(৮)নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ইয়াসিন উপজেলার ঝালরচর গ্রামের শাহমত আলীর ছেলে।
১লা নভেম্বর  ( শুক্রবার) ওই গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া জিঞ্জিরাম নদী থেকে তার লাশ উদ্ধার করে বাহাদুরাবাদ নৌ থানা পুলিশ। এর আগে বৃহস্পতিবার সে মায়ের সাথে বাড়ির পাশের নদীর পড়ে বেগুনখেতে গেলে সে নদীতে ডুবে নিখোঁজ হয়।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে শিশু ইয়াসিন তার মা ছমিছে বেগমের সাথে জিঞ্জিরাম নদীর পাড়ে বেগুন খেত দেখতে যায়। মা ছমিছে বেগম অনেকক্ষণ ধরে সে বেগুন খেতে কাজ করে। সে ফাঁকে ইয়াসিন নদীতে নেমে ডুবে যায়। বিষয়টি মা টের পেয়ে ডাকহাঁক করে। তার ডাকহাঁকে লোকজন সেখানে ছুটে আসে এবং নদীতে নেমে ইয়াসিনকে খুঁজতে থাকে। সে সময় ফায়ার সার্ভিসকে ফোনে বিষয়টি জানানো হলে ফায়ার সার্ভিসের ডুববি দল এসে প্রায় আড়াই ঘন্টা উদ্ধার অভিযান চালিয়ে ব্যর্থ হোন।
শুক্রবার নদীর পানিতে ইয়াসিনের লাশ ভেসে উঠলে লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে প্রাথমিক ভাবে লাশের সুরত হাল তৈরী করে।
ইয়াসিনকে হারিয়ে মা-বাবার কান্না থামছে না। বারবার মুর্ছা যাচ্ছেন।
 কান্নাজড়িত কণ্ঠে ইয়াসিনের মা ছমিছে বেগম  বলেন, ইয়াসিন আমাদের আদরের সন্তান। বয়সের তুলনায় সে অনেক বুদ্ধিমান। বাড়ির কাছে নদী হলেও সে নদীতে নামতো না।তার মৃত্যুর আগে আমার মৃত্যু হল না কেন? আমরা এখন কাকে নিয়ে বাঁচবো। কেউ আমার বুকের মানিকরে আমার বুকে আইনা দাও।
বাহাদুরাবাদ নৌ থানার ওসি ফজলুল হক মল্লিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ইয়াসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই। নিহতের মরদেহ তার স্বজনদের কাছে দেওয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park