1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

ফুলবাড়ীতে নানা কর্মসূচিতে জাতীয় যুব দিবস পালন

  • আপডেট সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

আমিনুল ইসলাম,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১১টায় সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহযোগিতায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে।

শোভাযাত্রা শেষে উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মতিউর রহমান।

এতে অফিস সহকারী মেজবাহুর রহমান মেজবার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।

এতে যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী যুব কর্মকর্তা অরুণ চক্রবর্তী, কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক রেজাউল আলম, আমরা করব জয় যুব সমাজকল্যাণ সংস্থার সহ সভাপতি পলাশ কুমার দাস, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, সদস্য আরিয়ার বাবু, নওশীন তাবাসসুম, সিমা আক্তার, ফুলবাড়ী যুব উদ্যোক্তা পরিবারের সভাপতি নারী উদ্যোক্তা কংকনা রায়, সহ সভাপতি নারী উদ্যোক্তা মর্তুজান নাহার মিতু, সদস্য শিরীন শাপলা,আত্ব স্বাবলম্বী হওয়ার গল্প শোনান দক্ষ যুবক আহসান হাবিব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমরান চৌধুরী নিশাদ, আহম্মেদ জাকির প্রমুখ বক্তব্য রাখেন।

সভার পূর্বে শপথ বাক্য পাঠ করা হয়। আলোচনা শেষে ভ্রাম্যমান প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

শেষে যুবদের মাঝে যুব ঋণের চেক ও পূর্বে গ্রহণ করা নানা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের অতিথিদ্বয়। ##

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park