1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জেলা বিএনপির আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে জগন্নাথপুরে আনন্দ মিছিল ও পথসভা

  • আপডেট সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৮৭ বার পঠিত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলা বিএনপির নবাগত আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি কেন্দ্র ঘোষিত সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সকল নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে জেলার জগন্নাথপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠন এর আয়োজনে ৫ ই নভেম্বর বাদ মাগরিব উপজেলা সদরস্থ দলীয় কার্যালয় থেকে এক বিশাল আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়। জগন্নাথপুর পৌর বিএনপির সভাপতি এম এ মতিন এর সভাপতিত্বে ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি এবং  জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসিম ডালিম এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক সুজাতুর রেজা, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুস সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের ১ম যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম আহমদ ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন প্রমূখ।
এসময় উপজেলা, পৌর, ইউনিয়ন ও বিভিন্ন ইউনিট এর দলীয় নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park