1. admin@dailyhumanrightsnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আগারগাঁও ফুটপাত দখল : প্রশাসনিক এলাকার সড়ক এখন হকারদের কবজায়…. পথচারীদের নিত্য দুর্ভোগ  কেক বিক্রেতা জাকিরের দখলে পুরো রাস্তা, জনজীবন স্থবির সানন্দবাড়ী প্রেসক্লাবে কমিটি ঘোষণা  ফুলবাড়ীতে বিভিন্ন পূজা মণ্ডপে গেলেন এনসিপি’র এমপি প্রার্থী ডা. আহাদ বোয়ালখালীতে রাধা গোবিন্দ সেবা মন্দিরের উদ্যোগে শারদীয় দূর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত  ফুলবাড়ীতে শান্তিপূর্ণ পরিবেশে পূজা মন্ডপ পরিদর্শন করলেন প্রশাসনের কর্মকর্তারা বোয়ালখালীতে একুশে পদকপ্রাপ্ত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাসের ১১৪ তম জন্মদিবস পালিত দেওয়ানগঞ্জে বসুন্ধরা পত্রিকার ২০ বছরপূর্তি প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত  রংপুর রিজিয়ন কমান্ডারের সরেজমিন পরিদর্শন, পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দশ লক্ষ টাকার নারিকেল বেচাকেনায় মুখর ফুলবাড়ী বাজার

জলঢাকায় জেএনও ওয়াশ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৯৬ বার পঠিত

 

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
 নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায়  মাধ্যমিক বিদ্যালয়ে ওয়াশ সুবিধার উন্নয়নতির মাধ্যমে কিশোর কিশোরীদের শারীরিক  সুস্থতা এব  একিভুত মান সম্পন্ন শিক্ষা ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে বাস্তবায়নাধীন জেএনও ওয়াশ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে জেএনও ওয়াশ  প্রকল্পের অবহিত করন সভা উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, প্লান ইন্টারন্যাশনাল ও ইএসডিও যৌথ উদ্দ্যোগে আয়োজিত সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু হাসান মোঃ রেজওয়ানুল কবির চৌধুরী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডাঃ মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মোঃ কামরুল হাসান,
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের সহকারী প্রকেীশলী মোঃ আব্দুল গফুর তালুকদার, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিষ্ট,মোঃ ময়নুল হক, পংকজ ময় ত্রিপুরা,ইএসডিওর হেড অফ ফিল্ড অপারেশন আবু জাফর নূর মোহাম্মদ,ইএসডিও জেএনও ওয়াশ প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার মোঃ আব্দুল মান্নান সহ সভায় জেএনও-ওয়াশ প্রকল্পভূক্ত মাধ্যমিক বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের ফলে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষা  প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার শিক্ষার্থীর মধ্যে মেয়ে শিক্ষার্থীরা প্রত্যক্ষভাবে উপকৃত হবে।
সভায়  জেএনওর-ওয়াশ প্রজেক্ট  প্রকল্পের সার-সংক্ষেপ উপস্থাপান করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম স্পেশালিষ্ট
পংকজ ময় ত্রিপুরা,। তিনি আরও
জানান  জাপান ন্যাশনাল অফিস (জেএনও) এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় উক্ত প্রকল্পটি বাস্তবায়ন করছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)) যার মূল উদ্দেশ্য হচ্ছে ”মাধ্যমিক বিদ্যালয়সমূহে ওয়াশ ফ্যাসিলিটিজ  উন্নত করা এবং ওয়াশ, স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ক জ্ঞান, চর্চা এবং আচরণগত পরিবর্তনের মাধ্যমে সবার জন্য একিভূত মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদান রাখা”।
সংবাদটি শেয়ার করুন :
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০১৮ দৈনিক মানবাধিকার সংবাদ
Theme Customized By Shakil IT Park